‘প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে’

২০ এপ্রিল, ২০২১ ১৫:০৩  
প্লাস্টিক এবং অন্যন্য বর্জ্য আমাদের পরিবেশ দূষণের বড় কারন হয়ে দাঁড়িয়েছে। যে সকল বর্জ্য পরিবেশের ক্ষতির কারন হয়ে দাঁড়াচ্ছে সেসকল বর্জ্য রিসাইকেল বিন করতে হবে। ২১ শতকে প্রযুক্তি অনেক আপডেট, প্রযুক্তির সঠিক ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অনলাইনে ‘পরিবেশ দুষন ও প্রতিকার’ বক্তৃতায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইফরানুল হাসান সাকিব স্বাগত বক্তব্যে এমনটাই জানান। ইফরানুল হাসান সাকিব আরো বলেন, বায়ু, পানি, পরিবেশ দূষণ রোধ করতে পারলে আমরা মধ্য আয়ের দেশে সহজেই রূপান্তরিত হতে পারবো। ইলন মাস্ক আমাদের যে স্বপ্ন দেখাচ্ছে পরিবেশ দুষনের জন্য মঙ্গলগ্রহে যাওয়ার জন্য তা না করে আমরা আমাদের বিশ্বকে বাসযোগ্য করে তুলবো। বক্তৃতায় অংশ নেন হলিক্রসের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শারমিন জাহান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তন্বী হীরা। বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এস এম আবু হান্নান। অনুষ্ঠানে সেরা বক্তা হলিক্রসের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শারমিন জাহান।